আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মালম্বীরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে