স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী ৫ বছরে ৭০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ইউএসএআইডির অর্থায়ন এবং জাতিসংঘের সহায়তার ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। যা পরিবেশ খাতে বিশ্বের প্রথম আন্তঃসংস্থা ও আন্তঃখাতওয়ারি বিনিয়োগ পরিকল্পনা। ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ১৭০ টি প্রকল্পে এরইমধ্যে ৪৭০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।
তবে পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় ২০২১ সালের মধ্যে আরও ৭০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানায় পরিবেশ ও বন মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























