বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০.৪০ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি, সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১.৩০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা এবং বাদ যোহর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত ভাষণে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ রেইসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক বক্তৃতার মাধ্যমে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহবান জানিয়ে ছিলেন।তারই প্রেক্ষিতে ২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় নিরস্ত্র জাতি তাঁদের মুক্তির জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির উপর অস্ত্র চালিয়েছিল। মুক্তিকামী বাঙালি সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে তাদের প্রতিহত করেছিল। পাকহানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে না তখন বাঙালি জাতির সূর্য সন্তান যাঁরা দিক নিদেশনা দিত তাঁদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। বাঙালী জাতি সেই শহীদেরকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য আইন অনুষদের ডিন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ রশিদুল ইসলাম শেখ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে