রিজার্ভের অর্থ চুরিতে এবার বাংলাদেশ ব্যাংকের অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের পর আরসিবিসি এই পাল্টা দোষারোপ করে।
গেলো শনিবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রিজাল ব্যাংককে পৃথিবী থেকেই বিদায় করে দিতে চান তিনি। মঙ্গলবার রয়টার্সকে আরসিবিসির আইন বিভাগের প্রধান জর্জ ডেলা কুয়েস্তা জানান, আইন অনুযায়ী ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে সবকিছু প্রকাশ করেছে আরসিবিসি। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনো অনেক তথ্য গোপন রেখেছে বলে দাবি করেন জর্জ।
তার অভিযোগ, রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে, তাই তদন্তের তথ্য প্রকাশে গড়িমসি করছে। তদন্তে আরসিবিসির স্বচ্ছতা অস্বাকীর করা বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা ও গাফিলতি ঢাকার প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে আরবিবিসি বাংলাদেশ ব্যাংকের অবহেলার শিকার বলেও দাবি করেন জর্জ কুয়েস্তা।
অনলাইন ডেস্ক,বিডি টাইম্স নিউজ



























