কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে দউরংপরঢ়ষরহধৎরবং, ঝবৎারপব জঁষবং ধহফ ঙভভরপব গধহধমবসবহঃদ শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ রবিবার(২২’শে নভেম্বর) সকাল ৯’ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বার্ডের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কর্মচারীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মের গতিশীলতা বৃদ্ধি পাবে। উপাচার্য হলেও আমি আপনাদের মতো একজন সরকারী কর্মচারী বটে, কাজেই নিয়মের বাহিরে কোন কিছু করা এখানে অসম্ভব। আপনারা সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন যা প্রশংসনীয়। তিনি আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়েল মূল লক্ষ্য দক্ষ প্রোডাক্ট তৈরী করা। এখানে প্রোডাক্ট হলো আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মান যত ভাল হবে, বিশ্ববিদ্যালয়ের মান তত উন্নত হবে। আপনারা সুশৃঙ্খলভাবে কর্মশালা সম্পন্ন করেন এই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, যে কোন প্রতিষ্ঠানে কাজের মান এবং দক্ষতা নিশ্চিতে ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান জরুরি। কর্মকর্তা-কর্মচারী যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে বাস্তবিক কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে তত দ্রæত এবং সহজে সামনে এগিয়ে নিতে পারবে। আমি বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা রুলস রেজুলেশনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে। রুলস সবার জন্যই সমান। তিনি আরও বলেন, কর্মকর্তা যদি তার অধীনস্ত ব্যক্তিকে অনিয়ম করতে বলে সেখানে সততার সাথে দায়িত্ব পালন করলে অধীনস্ত ব্যক্তিরই জয় হবে। আজকের আইকিউএসির প্রোগ্রাম সত্যিই প্রশংসার দাবীদার, পাশাপাশি যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আহবান থাকবে, সারাদিনের প্রোগ্রামে কি অর্জন করতে পেরেছেন সে বিষয়ে দৃষ্টি রাখবেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে