উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন করোনা মোকাবিলাতেও সাফল্যের স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিকেলে আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় অনলাইনে সহজে ঋণ কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ দেয়ার সময় অক্টোবর থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেয়া হবে। এসময় জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানত ছাড়া ৫০ হাজার টাকা করে ঋণ দেবে আইএফআইসি ব্যাংক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথমে ৫০ হাজার টাকা দেয়া হলেও পরে শর্ত মেনে ঋণের পরিমাণ বাড়ানো হবে। অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ালে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























