রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আয়োজিত দাতা গোষ্ঠীর ভার্চ্যুয়াল আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আহ্বান জানিয়েছেন।

এদিকে, এক লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। ঢাকার এই অবস্থানের কথা দাতাদের সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের ক্যাম্প কাঁটা তারের বেড়ায় ঘেরার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয় রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল সংগ্রহের। এতে নতুন করে ছয়শো মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। রোহিঙ্গাসহ আশ্রয়দানকারী দেশগুলোর জন্য সহায়তা উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে