ইসলামী বিশ্ববিদ্যালয়।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ১৩’তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপ‌তির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা অফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে আব্দুস সালামের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর ড. শেখ মোঃ আব্দুস সালাম। ২৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে প্রফেসর ড. শেখ আব্দুস সালামকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৩’তম উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রফেসর ড. শেখ আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সিলেকশন গ্রেডের অধ্যাপক ((সদ্য এল পি আর-রত) এবং বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড সোসাল সায়েন্স সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ (কারাএসএস) এর প্রাক্তন ডিরেক্টর। ১৯৫৫ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্ম নেয়া প্রফেসর ড. শেখ মোঃ আব্দস সালামের ক্যারিয়ারে সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় প্রশাসনিক ও ব্যবস্থাপনা কাজের এক বৈচিত্রময় পটভূমি রয়েছে। প্রফেসর ড. শেখ মোঃ আব্দুস সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৫ সালে অর্থনীতিতে বি এ (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে অর্থনীতিতে এম এ ডিগ্রী অর্জন করেন। অতপর তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম এ এবং ১৯৮১সালে এল এল বি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৬ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ১৯৮৭ সালে শিক্ষক হিসাবে ঢাকা বিশ^বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ২০০৬-২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এবং ২০০৯ সালে সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছেন। প্রফেসর ড. শেখ মোঃ আব্দুস সালাম ৯টি গ্রন্থের প্রনেতা এবং দেশ ও বিদেশের জার্নালে তাঁর ৪০টির মত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর কাজের অভিজ্ঞতা বৈচিত্র্যময়। তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে একজন নিয়মিত লেখক। তিনি বাংলাদেশ ক্যারম ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রায় ১০ বছর যাবৎ ঢাকা বিশ^বিদ্যালয় ক্যারম ও দাবা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রনালয়ের রিসার্চ অফিসার, প্রেস ইন্সিটিটিউট অফ বাংলাদেশ ও বিএডিএস’র পরিচালকসহ সরকারের নানা দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফিজিক্যালী চ্যালেঞ্জড ক্রিকেট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। প্রফেসর ড. শেখ মোঃ আব্দুস সালাম অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর ৩০টির বেশি দেশ ভ্রমনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারত, পাকিস্থান, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, ফিজি, মালয়েশিয়া, কম্বোডিয়া, চীন, মঙ্গোলিয়ার , জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জর্ডান, বাহরাইন, মিশর, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, রোমানিয়ান মতো দেশ পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ২০’শে আগস্ট শেষ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২’তম উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর মেয়াদ। তবে একই সঙ্গে কোষাধ্যক্ষ পদ শুন্য হলেও ওই পদে নিয়োগ দেওয়া হয়নি।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে