রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠন রাইটস বাংলাদেশ এবং এন্টি রেপ স্কোয়াড বাংলাদেশ। তারই অংশ হিসেবে হিসেবে বেলা সাড়ে ১১ টায় নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সংগঠন দুটি যৌথভাবে মানববন্ধন করেছে।
এতে শতাধিক সদস্য অংশগ্রহণ করে। সম্প্রতি সৈয়দপুর পাটোয়ারীপাড়ায় গার্মেন্টসকর্মীকে ধর্ষন ও হত্যা চেস্টা, মুন্সিপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, কামারপুকুর ইউনিয়নে গৃহবধু আকলিমা বেগমকে ধর্ষণ ও হত্যা। এছাড়া ঢাকার সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের প্রেক্ষিতে তারা এ মানবরন্ধন করেছেন।
মানবন্ধনে বক্তারা বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসহা হয়েছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।” দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানান তারা। একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য বলেন, রাইটস বাংলাদেশে নীলফামারী জেলা কমিটির সভাপতি খন্দকার সোহেল আহমেদ, রেপ স্কোয়াড বাংলাদেশের নীলফামারী জেলার সভাপতি রাউফুল হাসান তপু, জাতীয় সাংবাদিক সোসাইটির সৈয়দপুর কমিটির সদস্য সাহেদা বেগমসহ অন্যরা।
রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























