প্রীতম মজুমদার, কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার আয়োজনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮’শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মোফাজ্জেল হক।

পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৃনাল কান্তি সাহা, সহ-সভাপতি গোপা সরকার, সহ-সভাপতি শরিফুল আলম সিদ্দিক কচি, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, সদর উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি খন্দকার রহমত আলী, মিরপুর উপজেলা শাখার সভাপতি মাজিজুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি কবি শ্যামলী ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার, জেলা শাখার সদস্য প্রীতম মজুমদার, মীর আতিক আহমেদ প্রমুখ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে