করোনার কারণে মেট্রোরেলের কাজ বিঘ্নিত হলেও আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আত্মবিশ্বাসী প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে কাজের অগ্রগতি বিবেচনায় নির্ধারিত সময়ে কাজ শেষের বিষয়ে সংশয় বিশ্লেষকদের। ৮’ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পরই মেট্রোরেলের নির্মাণকাজ গতি হারায়। এপ্রিল-মে মাসে নির্মাণকাজ অনেকটা বন্ধই ছিল। জুন থেকে কিছুটা গতি বাড়ানোর পাশাপাশি নেয়া হয় বিদেশি প্রকৌশলীদের ফিরিয়ে আনার উদ্যোগ।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার এমআরটি-৬, মাস র‍্যাপিড ট্রানজিট বা মেট্রোরেল নির্মাণ করছে সরকার। যেটি দিয়াবাড়ি থেকে মিরপুর-ফার্মগেট-শাহবাগ-দোয়েলচত্বর হয়ে মতিঝিল যাবে। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ অনেক দূর আগালেও আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ ততটা আগায়নি। তবে কাজের বর্তমান অবস্থায় উদ্বিগ্ন নয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল।

তবে ডিএমটিসিএলের কথায় পূর্ণ আস্থা রাখতে পারছেন না পরিবহন বিশেষজ্ঞরা। ফার্স্ট ট্র্যাক প্রকল্পগুলোর কাজে গতি আনতে ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর গতি বেড়েছে মেট্রোরেলের নির্মাণকাজে। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পটি ব্যবহার উপযোগী হতে সময় আছে আর মাত্র ১৫ মাস।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে