সৌদি আরবে ফেরার টিকিটের দাবিতে প্রবাসীদের আন্দোলন করে লাভ হবে না, বরং ক্ষতি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। এভাবে আন্দোলন করলে সৌদি সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ভিসা ও আকামার মেয়াদ ৩ মাস বাড়াতে সৌদি সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে।

প্রবাসীদের সৌদি আরব পাঠাতে প্রস্তুত আছে বাংলাদেশ বিমান। প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরণের বিক্ষোভের ফুটেজ সৌদি সরকার দেখে থাকলে হয়তো সে দেশে তাদের ঢোকা বন্ধ করে দেয়া হবে। সৌদির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এ অবস্থায় এ ধরণের পরিস্থিতি নিজেদের পায়ে কুড়াল মারার সামিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ভিসা বাড়ানোর বিষয়ে রোববারের আগে কোনো সিদ্ধান্ত আসবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। দুপুরে রাজধানীর ইস্কাটনে এ কথা জানান তিনি। টিকিট না পাওয়া গেলেও সৌদি প্রবাসীদের ধৈর্য্য ধরারও আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে