বাংলাদেশের নাগরিকদের ভিসা সেবা বাড়াতে আগামী জানুয়ারী থেকে ঢাকায় চালু হচ্ছে হাঙ্গেরির কন্স্যুলেট অফিস। এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের পরমাণু শক্তিবিষয়ক শিক্ষায় সহযোগিতা দেবে দেশটি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়কমন্ত্রী পিটার সিজার্তো এ বিষয়ক দুটো সমঝোতা স্মারক সই করেন।

সমঝোতা স্মারক সই শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দু’দেশের মন্ত্রী। তারা জানান, উন্নত তথ্য-প্রযুক্তি, চিকিৎসা, পারমানবিক শক্তি খাতে পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে বিষয়েও দু-দেশ একমতে পৌঁছায়। এসময় বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে দেশটির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়কমন্ত্রী পিটার সিজার্তো বলেন, দুদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে তার দেশ কাজ করছে। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া বাংলাদেশ ও হাঙ্গেরি কূটনৈতিক প্রশিক্ষণে একে অপরকে সহযোগিতা করবে।


নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে