রাজধানীর কুড়িল এলাকায় সার্ভারে ঢুকে ১ হাজার ২৪৭টি অবৈধ সংযোগ দেয়ার দায়ে চাকরিচ্যুত ৮ কর্মকর্তা-কর্মচারীসহ ১০’জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার রাতে ভাটারা থানায় করা মামলায় আরো ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে তিতাসের উপ মহাব্যবস্থাপক রতনচন্দ্র দে, ব্যবস্থাপক রকিব উদ্দিন সরদার, উপব্যবস্থাপক রেজাউল করিম খান ও রজব আলী এবং উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন জাবেদ রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়ার নিষেধাজ্ঞার মধ্যেই গত ফেব্রুয়ারিতে রাজধানীর বাড্ডায় ১৭৩টি বাড়িতে নতুন করে ১ হাজার ২৪৭টি চুলায় অবৈধ সংযোগ দেয়া হয়। আবার সেই সংযোগকে কোম্পানির সার্ভারে নিবন্ধিত করে বৈধ করেন মামলার আসামিরা। এর মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেন আসামিরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























