মামলা দায়ের থেকে শুনানি, ধাপে ধাপে দুর্নীতির অভিযোগ। গেল সপ্তাহে সুপ্রিম কোর্টের দুই কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। অথচ এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে চান না আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, সুপ্রিম কোর্টের কর্মচারীদের দুর্নীতি রোধে আইনজীবীদেরই ঐক্যবদ্ধ হতে হবে।

করোনা সংক্রমণের মধ্যে চালু হয় ভার্চুয়াল কোর্ট। সেসময় সুপ্রিম কোর্টে মামলা দায়েরসহ শুনানির জন্য তালিকায় আনতে বিভিন্ন পর্যায়ের অনিয়ম, দুর্নীতি নিয়ে সোচ্চার হয় আইনজীবীরা। আগস্টেই বসানো হয় অভিযোগ বাক্স যাতে ১৭ দিনে পাঁচটি অভিযোগ জমা পড়েছে।

সমিতির নেতারা বলছেন, যেসব অভিযোগ এসেছে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে। অনিয়ম বন্ধে সুনির্দিষ্ট পদ্ধতি বের করার প্রক্রিয়া চলছে। আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মন্তব্য করেছেন, মামলা অগ্রাধিকারে দায়ের করতে ঘুষ দেন আইনজীবীরা। তাই তাদেরকেই আগে শোধরাতে হবে।

সম্প্রতি আইনজীবীদের অভিযোগে এফিডেভিড শাখায় অভিযান চালিয়ে ৪৩ জনকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আর অনিয়ম, দুর্নীতির অভিযোগে এফিডেভিড শাখার সুপারসহ দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে