ঢাকা ও আশপাশের এলাকায় চলছে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। ক্ষতিগ্রস্থদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ত্রাণ ঘটতি থাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দেবে।
ঢাকা ও আশেপাশের এলাকায় কমেছে বন্যার পানি। এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। তবে, করোনার এই সংকটকালে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে। বন্যার সময় ত্রাণ সহায়তা পেলেও, পুনর্বাসনে সাহায্য না পাওয়ার অভিযোগ অনেকেরই। তাই নিজে থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ।

বন্যায় কৃষি, মৎস্য ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, এই ক্ষতির পরিমাণ বেশি নয় বলে বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা পরিষদ থেকে সহায়তা করা হচ্ছে। ত্রাণের ঘাটতি থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলছেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার নির্দেশ দেয়া হয়েছে। ত্রাণ সহায়তা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। বন্যা পরবর্তী পুনর্বাসনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।


নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























