বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনায় একটি রাষ্ট্রের ইন্ধন ছিল বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা-এফবিআই। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাইবার নিরাপত্তা সম্মেলনে এফবিআই এর কর্মকর্তা লামোট সিলার এই দাবি করেন।

বাংলাদেশের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার এমন দাবির এক সপ্তাহের মধ্যেই একথা জানালো এফবিআই। তবে এই ঘটনায় কারা জড়িত রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি লামোট। তবে তিনি জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হবে।

রির্জাভ চুরির ঘটনায় এফবিআই আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের সাথে জড়িত। গেল বছরের ফেব্রুয়ারিতে ভুল সুইফট বার্তা পাঠিয়ে নিউ ইর্য়ক ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এর ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে