মাংসের দামের সাথে রাজধানীর বাজারে বেড়েছে নতুন সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, সবজির দাম কেজিতে বাড়ছে অস্বাভাবিক হারে। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ কম। তবে তেল মসলার বাজার আছে আগের মতোই। সপ্তাহের বাজারে এখন্ও উত্তাপ ছড়াচ্ছে গরুর মাংসের বাজার।গত কয়েক সপ্তাহের বৃদ্ধি পাওয়া প্রতি কেজি গরুর মাংস এ সপ্তাহেও বিক্রি হচ্ছে ৪শ ৮০ থেকে ৫শ টাকায়।আর মুরগীর বাজারের ক্রেতারাও বলছেন বাড়তি দামের কথা। মাছের বাজারে দাম আগের মতোই আছে বলছেন ক্রেতা ও বিক্রেতারা। মাংসের বাজারের সাথে পাল্লা দিয়েই যেন বাড়ছে সবজির দাম।গরমের সবজি আসতেই দু একদিনের ব্যবধানে দাম বেড়েছে ১০-১৫ টাকা।স্বীকার করলেন বিক্রেতারাও। চাল, তেল আর মসলার বাজার অগের মত থাকলেও পুরো বাজার দর নিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ



























