মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কয়েকশ’ ফুট নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে গতকাল থেকে এই এলাকায় ভাঙন শুরু হয়। ইতিমধ্যে ইয়ার্ডের একটি দেয়াল ভেঙে যাওয়ায় সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল নদীতে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
শুক্রবার দুপুর থেকে নদীতে তীব্র স্রোত দেখা দিলে হঠাৎ ভাঙনের কবলে পড়ে কনস্ট্রাকশান ইয়ার্ডের ওই অংশ। সেখানে থাকা মালামাল ও যন্ত্রাংশ সড়িয়ে নেওয়ার কাজ করছে সেতু সংশ্লিষ্টরা। নদী ভাঙন অব্যাহত থাকলেও শুক্রবার রাত থেকে জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি এবং নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























