মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগকালীন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব ও দুঃস্থ কর্মহীন পরিবারের মাঝে ভি,জি,এফ চাউল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এ সকল চাল বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত থেকে ইউনিয়নের ৫১৪ পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এসময় ইউপি সচিব এরশাদ আলীসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে