সাতের দশকে ইন্দিরা-মুজিব জুটির পর ভারত-বাংলাদেশ সম্পর্কে এখন সবচেয়ে ভালো। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসদমন থেকে শুরু করে বাংলাদেশকে চীনা প্রভাবমুক্ত রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জুটির অবদান অনস্বীকার্য বলেই মনে করেন দেশের বিভিন্ন মহল।
সাতের দশকে ইন্দিরা-মুজিব জুটির পর ভারত-বাংলাদেশ সম্পর্কে এখন সবচেয়ে ভালো। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসদমন থেকে শুরু করে বাংলাদেশকে চীনা প্রভাবমুক্ত রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জুটির অবদান অনস্বীকার্য বলেই মনে করেন দেশের ওয়াকিবহাল মহল। এবার সেই সম্পর্ক আরও মজবুত করে বন্ধু ঢাকাকে ইদের উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন দিচ্ছে নয়াদিল্লি।

জানা গেছে, ইদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগজ লোকোমোটিভ বা রেল ইঞ্জিন দিচ্ছে ভারত। ভারতীয় রেলের দেওয়া এই ইঞ্জিনগুলি আজ সোমবার(২৭’শে জুলাই) বাংলাদেশ রেলকে হস্তান্তর করা হবে বলে খবর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























