বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৭ জুলাই ব্রহ্মপুত্র-যমুনায় পানির উচ্চতা থাকবে অনেক বেশি। প্লাবিত এলাকায় পানি আরো বাড়তে পারে। বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশের সব নদ-নদীর সঙ্গে বাড়ছে বঙ্গোপসাগরের পানিও। তাই বন্যার পানি নামতে আগস্ট মাসও লেগে যেতে পারে।

গত একশ বছরে মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বইছে তিস্তা। তিন ধাপে চার সপ্তাহ ধরে বন্যায় বিপর্যস্ত দেশের অন্তত ২৮ জেলা। পানিবন্দি দুর্গত এলাকার কোটি বাসিন্দা। বন্যাপূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা অববাহিকার ২০ নদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। এবারের এ বন্যা তুলনামূলকভাবে ভয়াবহ উল্লেখ করে বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চলের নদী তিস্তায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৩ মিটার ১৫ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এর আগে ২০১৭ সালে পানির উচ্চতা উঠেছিল ৫৩ মিটার ১২ সেন্টিমিটার। গত একশ’ বছরের মধ্যে সেটাই ছিল এ নদীতে সর্বোচ্চ পর্যায়ে পানিপ্রবাহ। যা অতিক্রম করেছে এবারের বন্যা।

অতীতের সব রেকর্ড ভাঙা পানির উচ্চতা আভাস দিচ্ছে এবারের বন্যার ভয়াবহতা। বিশেজ্ঞরা বলছেন, স্থায়ীত্ব ও ক্ষতির দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছিল ১৯৮৮ ও ১৯৯৮ সালে। সেবার দেশের প্রায় ৬৮ ভাগ এলাকা প্লাবিত হয়েছিল। করোনা মাহারির এই বছরে এখন পর্যন্ত প্লাবিত হয়েছে দেশের ৩০ ভাগ এলাকা।

বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন, শঙ্কা থাকলেও চলতি বছরের বন্যার পানি আরও তিন থেকে পাঁচ দিন বাড়তে পারে। আগস্টের শুরু থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে