জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে  সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক যুবলীগ নেতা শাহজাহান আল মাহমুদ নিহত হয়েছেন। নিহত শাহজাহান আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওসমান গনির ছেলে। সে ইউনিয়ন  আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ রবিবার বিকাল তিনটায় পিকআপ ভ্যান সিলেট এর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে  পিকআপ ভ্যান চাপা দিলে মোটর সাইকেল আরোহী শাহজাহান আল মাহমুদ (৫০)দুর্ঘটনাস্থলে নিহত হয়।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানা অফিসার ইনচার্জ কে, এম মনিরুজ্জামান চৌধুরী বলেন কুট্টাপাড়া নামক স্থানে  সড়ক দূর্ঘটনায় শাহজাহান আল মাহমুদ নামে এক জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সড়ক দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি হাইওয়ে থানা আটক রয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে