বগুড়া ১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে ১ লাখ ৪৫ হাজার ২শ’ ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান।সাহাদারা মান্নানের স্বামী সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া ১ সারিয়াকান্দি-সোনাতলা আসনটি শূন্য হয়।
আর যশোর-৬ কেশবপুর আসনে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট নিয়ে জয় পেয়েছেন শাহিন চাকলাদার। যদিও এ ভোট প্রত্যাখান করেছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ।
সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে গত ২১ জানুয়ারি শূন্য ঘোষণা হয় এ আসনটি। সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন শাহিন চাকলাদার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























