বিদেশ ভ্রমণের জন্য করোনা সনদ বাধ্যতামূলক করেছে সরকার। রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানানো হয়, সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে এই পরীক্ষা করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে।

কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে