দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দেশের ৬৬০ থানার অফিসার ইনচার্জের সাথে ভিডিও কনফারেন্সে এই হুঁশিয়ারি জানান তিনি।
ড. বেনজীর আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে গত তিন মাসে ভাবমূর্তি বেড়েছে পুলিশ বাহিনীর। সেই অবস্থান থেকে আর ফেরা যাবে না। আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের পুলিশ হয়ে থাকার আহ্বান জানান আইজিপি।
সকল থানার অফিসার ইনচার্জের সাথে কোনো আইজিপির এ ধরনের মতবিনিময় এই প্রথম। ভিডিও কনফারেন্সের শুরুতে করোনায় মারা যাওয়া ৪৭ পুলিশ সদস্যকে স্মরণ করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























