জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল প্রাঙ্গনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের উদ্যোগে এই আয়োজন করা হয়।
আর এতে শতাধিক গর্ভবতী মায়ের প্রয়োজনীয় চেকআপ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সেবা নিতে আসা মানুষদের প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুরক্ষা সামগ্রী দেয়াও হয়েছে। দেশব্যাপী এই আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহনীর কর্মকর্তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























