সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জে প্রতিদিন ১০ জনের করোনা টেষ্টের দায়িত্ব নিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত।

জনগনের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিদিন ১০ জন নমুনা প্রদানকারীর ব্যায়ভার গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছেন এমপি মহোদয়। করোনা টেস্টে সরকারি ফি নির্ধারনের পরে নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে বরাবরের মতোই আবারও মানবিক স্বাস্থ্য সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ডাঃ হাবিবে মিল্লাত (এমপি)।

এমনকি করোনা পরীক্ষা বিষয়ক কার্যক্রম বাড়াতে হাসপাতালে অতিরিক্ত দুইটি বুথ স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সাথে ব্যাক্তিগত তহবিল থেকে বেতন প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন ডাঃ হাবিবে মিল্লাত এমপি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে