৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে মোট ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।তার মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়। তাদের মধ্য থেকে ২ হাজার ২০৪ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবার জন্য পদ না থাকায় দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী।

তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, কৃষিতে ২৪১ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসারে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডার পদে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ১৯৬টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে