ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন ইমার সভাপতি সময় টেলিভিশনের আখতারুজ্জমান বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের আনিছুর রহমান তারেক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন চ্যানেল আইয়ের হাফিজুর রহমান মন্টু। ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে অংশ নিয়েছেন দেশের ২৭ বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিপণন বিভাগের প্রতিনিধিরা। সংগঠনটির দুশ ৯৩ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন দুইশ ৮৪ জন। ইমার নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক ৪, সাংগঠনিক সম্পাদক ২ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে ২ জন। ৫টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইফতেখার আহমেদ। সন্ধ্যায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এই খাতে পেশাদারিত্ব বাড়ানোর পাশাপাশি সদস্যদের সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দেয়ার আশ্বাস দিয়েছেন নব-নির্বাচিতেরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে