জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ঐতিহ্যবাহী দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদরাসা শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১১’টায় উপজেলার ঐতিহ্যবাহী দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদরাসার ৪তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসার সভাপতি নাজমা আশরাফী।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শিক্ষা, মো: আজহারুল ইসলাম ভুইয়া, শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারি প্রকৌশলী মো: সুজন মাহমুদ ও মো: জহিরুল ইসলাম, অধ্যক্ষ মো: ইলিয়াস মিয়া, কমিটির সদস্য মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ, হাফেজ তৌহিদুল ইসলাম, মো: কাউছার আহমেদ, মাওলানা গোলাম, উপজেলার কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দএবংঅত্র মাদরাসার শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে