ভারত থেকে আমদানি বৃদ্ধি সহ দেশে এ বছর পেঁয়াজের ফলন ভালো হওয়ায় গত কয়েক সপ্তাহে ধরে দাম কমায় ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ চাষীরা।

জধানীর কারওয়ান বাজার মোহাম্মাদপুর পাইকারি কাঁচাবাজারে গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের সরবরাহ অনেক বেশি। ফলন ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ বেশি। সেইসাথে বেড়েছে আমদানিও।
পাইকারি বাজারে দেশি পেঁজায় বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৬ থেকে ১৮ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ১৪ থেকে ১৬ টাকায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কম বলে মনে করছেন পাইকারি ব্যবসায়ীরা।
দেশে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। কিন্তু ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকরা। উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন ভারতীয় পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় দাম কমেছে পেঁয়াজের।

দেশে মোট পেঁয়াজের চাহিদা ২৪ লাখ টন। যার অর্ধেকেরও বেশি দেশে উৎপাদন হয়। বাকিটা আমদানি হয় ভারতসহ আরো কয়েকটি দেশ থেকে।

অর্থনীতি ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে