নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। নতুন ১ হাজার ২৫৬’জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২’রা জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ গেজেট প্রকাশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে (www.bgpress.gov.bd) পাওয়া যাবে। প্রায় দেড় লাখ আবেদন হতে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই  শেষে এ গেজেট প্রকাশ করা হলো।

উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে  জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায়  এ তালিকা অনুমোদন হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে  রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সুত্র/ঢাকা বাংলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে