টানা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি অফিস। পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ সচিবালয়েরও যাবতীয় কার্যক্রম। ব্যাংকের স্বাভাবিক লেনদেনও চালু হচ্ছে আজ।
করোনা সংকটের মধ্যে অফিস খোলা হলেও সবাইকে মেনে চলতে হচ্ছে স্বাস্থ্যবিধি। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশের পথে থার্মাল স্ক্যানার, থার্মোমিটার দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
এছাড়া অনেক অফিসে থাকছে পরিবহন ব্যবস্থা। জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে এসব বাহন চলাচল করছে। কর্মক্ষেত্রে সবার ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সব কর্মকর্তা-কর্মচারীদরা মাস্ক ব্যবহার করছেন।
কর্মস্থলে যোগ দিতে সকাল থেকে অফিসগামীদের ভিড় রয়েছে সড়কে। নিজস্ব পরিবহনের পাশাপাশি সিএসজি, রিকশায় করেও কর্মস্থলে যাচ্ছেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























