ইউনিলিভারের সঙ্গে একশ ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের খাবার প্রতিষ্ঠান ক্রাফট হেইঞ্জ। সম্প্রতি একত্রিত হবার যে ঘোষণা দিয়েছিলো প্রতিষ্ঠান দুটি অবশেষে তা বাতিল করা হয়েছে।

চুক্তিতে বেশিরভাগ প্রস্তাবই যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষে রয়েছে বলে জানিয়েছে ক্রাফট হেইঞ্জ কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠান দুটির সংস্কৃতি ও ব্যবসায়িক নীতি পার্থক্যের কারণেই চুক্তিটি বাতিল করা হয়েছে। তবে চুক্তিটি বাস্তবায়ন হলে এটিই হতো সবচেয়ে বড় সংযোজন প্রতিষ্ঠান।

ক্রাফট হেইঞ্জের মুখপাত্র মাইকেল মুলেন বলেন, বন্ধত্বপূর্ণভাবে এগোলেও এটি স্পষ্ট যে ইউনিলিভার লেনদেনের বিষয়ে কঠোর।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে