লিবিয়ায় ২৬’জন বাংলাদেশিসহ মোট ৩০’জন অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীরা পরিবারের সদস্যরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১১ বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জিম্মি থাকা অভিবাসী শ্রমিকদের হাতে মানবপাচারকারী চক্রের এক সদস্য খুন হওয়ার পর তার পরিবারের লোকজন গুলি করে অভিবাসী শ্রমিকদের হত্যা করে।
বাংলাদেশি ছাড়া বাকি চারজন আফ্রিকার নাগরিক। হতাহতরা লিবিয়ার মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আহতদের জিনতান হাসপাতালে নেয়া হয়েছে। তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম আকর্ষণীয় একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে অনেকেই ইউরোপে প্রবেশের চেষ্টা করে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























