রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম আগামী ২’রা জুন সীমিত পরিসরে শুরু করার সিদ্ধান্ত নিলেও সেটা বাতিল করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) কর্তৃক জারিকৃত স্মারকের প্রেক্ষিতে আগামী ১৫ জুন পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে ৷ এবং এ বিষয়ে পূর্ববর্তী স্মারকপত্রটি বাতিল করা হলো।”

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে ২ জুন থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের জানানো হয়েছিল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























