কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৫৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৫ টি নেগেটিভ  এবং ৮ টি কোভিড পজেটিভ ।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুর ৩ জন ও পেয়ারাতলায় ১ জন , ভেড়ামারার চাদগ্রাম, নওদাপাড়া ও বারোদাগে আরো ৪ জন। আক্রান্তদের পাঁচ জন পুরুষ ও তিন জন মহিলা । এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৪৭ জন কোভিড রোগী সনাক্ত হল।

বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড রোগী সনাক্ত ৪৭, উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত, দৌলতপুর ১৫, ভেড়ামারা ৬, মিরপুর ৯, সদর৮,কুমারখালী ৮, খোকসা ১, পুরুষ রোগী ৩৫, নারী ১২, সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৪ জন। উপজেলা ভিত্তিক সুস্থ  ২২ জন (দৌলতপুর ৯, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর১, কুমারখালী ৫, খোকসা ১) বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৫ জন।
কেএম শাহীন রেজা, কুষ্টিয়া জেলানিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে