চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি আর বাড়ছেনা। আগামী ৩১’শে মে থেকে ১৫’ই জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালতে কাজ করতে হবে। তবে বয়স্ক এবং গর্ভবতী নারীরা এর আওতামুক্ত থাকবেন।
আজ বুধবার বিকেলে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালতে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজস্ব পরিবহনে কর্মী আনা-নেয়া করতে পারবে। তবে বয়স্ক এবং গর্ভবতী নারীদের অফিসে আসতে হবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এক জেলা থেকে আরেক জেলায় চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। বন্ধ থাকছে গণপরিবহন। তবে স্বাস্থ্যবিধি মেনে উড়োজাহাজ চলতে পারবে। স্কুল, কলেজ ১৫ জুন পর্যন্ত আপাতত বন্ধ থাকবে, তবে অনলাইনের কোর্স চলবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ইতোমধ্যেই নির্দেশনায় প্রধানমন্ত্রীর সাইন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রজ্ঞাপন জারি করা হবে। গত ২৬’শে মার্চ থেকে সাত দফা ছুটি বাড়ানোর পর সর্বশেষ সাধারণ ছুটি ৩০’শে মে পর্যন্ত ঘোষণা করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























