একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সব প্রস্তুতি শেষ। যেকোন ধরনের নাশকতা রোধে শহীদ মিনার এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

আল্পনা আঁকা শেষ , ধোয়া মোছা নতুন করে রং করা সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় শহীদ মিনার ২১ শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত।কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে। জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে মধ্যরাত পর্যন্ত। র‍্যাব-পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বলয় আর মহড়া চলছে। র‍্যাবের মহাপরিচালক জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয় দেশের সব শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা থাকছে।

ভিভিআইপি ব্যক্তিরা দোয়েল চত্তর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করবেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে আজিমপুর -পলাশী মোর থেকে সলিমুল্লাহ মুসলিম হল হয়ে শহীদ মিনারে প্রবেশ পথ। শহীদ মিনার মুখি অন্য সব রাস্তা থাকবে বন্ধ।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে