দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। আজ শনিবার(২৩’শে মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখতে না পাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে