বিড়ি-সিগারেটসহ সব তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি সাময়িক বন্ধের অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে এ অনুরোধ জানানো হয়।

করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে এ অনুরোধ জানানো হয়।

ওই আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তামাক গ্রহণ কোভিড-১৯’এর সংক্রমণ বাড়িয়ে তোলে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাক গ্রহণে নিরুৎসাহিত করেছে। এছাড়া গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ধুমপায়ীদের মারাত্মক ক্ষতি করে। অধুমপায়ীদের চেয়ে একজন ধুমপায়ীর করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১৪ ভাগ বেশি থাকে। এর আগে প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশ তামাকজাত পণ্যের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশেও করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। /ঢাকা ট্রিবিউন থেকে

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে