কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণ শুরু হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সতর্কতা। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। শিবিরে সংক্রমণের ঘটনায় জেলাবাসীও উদ্বিগ্ন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, শিবিরগুলোতে করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

বিশাল রোহিঙ্গা শিবিরে যতদূর চোখ যায় ঘর আর ঘর। এক একটি ঘরে বাস করে ৬ থেকে ১০ জনের পরিবার। করোনা সংক্রমণের খবরে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানা হচ্ছে না মোটেই। ক্যাম্প এলাকায় ইচ্ছে মতো ঘোরাফেরা করছে মানুষ।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পূর্ব প্রস্তুতি ছিলো বলেই রোহিঙ্গা শিবির এলাকায় করোনা এখনো মহামারির রূপ নেয়নি।

রোহিঙ্গা শিবিরে করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।কক্সবাজারের ৩২টি রোহিঙ্গা শিবিরের মধ্যে এ পর্যন্ত শুধু উখিয়ার কুতুপালং শিবিরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের রাখা হয়েছে আইসোলেশনে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে