প্রীতম মজুমদার, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন জাতীয় অধ্যাপক ডঃ আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের তথা বাঙালি জাতির এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের চেতনার অন্যতম বাতিঘর।

বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি সবকিছুতে তার অনবদ্য অবদান রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন। দেশের সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তিনি স্বাধীন বাংলাদেশের ডঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তিনি জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে দেশের বুদ্ধিবৃত্তিক চিন্তার জগতে এক শূন্যতা সৃষ্টি হল। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রীতম মজুমদার, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে