মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ার কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
বিকালে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন নিজে বাড়ি বাড়ি গিয়ে এসকল খাবার সামগ্রী বিতরন করেন। এসময় শহরের মল্লিকপাড়ার ৩০০টি পরিবারের খাবার সামগ্রী পৌছে দেন পৌর মেয়র।
খাবার সমাগ্রী বিতরনকালে সহযোগীতা করেন পৌর কাউন্সিলর ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, শেখ সারাফাত, আফজাল হোসেন লিখন, রোকন,সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ সহ পৌরসভার কর্মচারীগন।
মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























