রাজধানীর খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। কারণ হিসেবে ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কথা বললেও বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। ঢেঁড়স, করলাসহ গ্রীষ্মকালীন আগাম সবজির দামও তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমজমাট পলাশীর মাছ বাজার। ক্রেতা-বিক্রেতার হাক-ডাকে সরগরম মুক্ত জলাশয়, নদী আর চাষের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকা এই বাজার। তবে দাম তুলনামূলক বেশি। ক্রেতাদের এমন অভিযোগ মেনে, শুক্রবারের বাজার অন্যান্য দিনের তুলনায় বাড়তি থাকে বলে জানালেন বিক্রেতারা। মাংসের বাজারে খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও গেল সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ টাকায়। সরবরাহ ঘাটতির কারণের মুরগির দামও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

এই বাজারে উর্ধ্বমুখী দামের তালিকায় আছে করলা, ঢেঁড়স গ্রীষ্মকালীন আগাম সবজির নাম।নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির দাম।

বিজনেস ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে