এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারো বেড়েছে স্বর্ণের দাম। মানভেদে স্বর্ণের দাম ভরি প্রতি ৫৮৩ থেকে ৯৯১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ২২ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৬৪ টাকা দরে। প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে ৯৯১ টাকা। পাশাপাশি বেড়েছে ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দামও। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৩২ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৬৫ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৩৯ হাজার ৪৮৩ টাকায়।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। এর আগে ১৪ জানুয়ারি বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম ।

বিজনেস ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে