নভেল করোনাভাইরাসের(কভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছে প্রবাসীরা। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। এ অবস্থায় কয়েক সপ্তাহের মধ্যে আরো প্রায় ২৯ হাজার বাংলাদেশি ফিরে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে এ সভা অনুষ্ঠিত হয়। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে আসছেন প্রবাসীরা। দেশে কোয়ারেন্টিনের জায়গা বিবেচনা করেই পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫ জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগই সেখানকার জেলে ছিলেন এবং তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। এছাড়া ওমরাহ পালনকারী এবং কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্ত প্রবাসীও দেশে ফিরেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























