ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদকে বুধবার তিনি জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় এ বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে।

সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন দূরদর্শন ও বিটিভির মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলছে। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টেলিভিশন ভারতে সম্প্রচারের ইস্যুটি সার্ক ফোরামে তোলার উদ্যোগ চলছে বলেও জানান ইনু।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে