নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ে বাধা দেওয়ায় প্রকাশ্যে একজনকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল এ ঘটনায় তার বিচার ও টাকা ফেরতের দাবিতে বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আবুজার রহমান ত্রান বিতরন ও সরকার ঘোষিত প্রনোদনার তালিকা প্রনয়ননের কথা বলে ওয়ার্ডের শতাধিক অসহায় মানুষের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করেন। এতে বাধা দেওয়ায় ১, ২ ও ৩ নংসংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মনোয়ারা বেগমের স্বামী আবদাল হোসেনকে ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে জুতাপেটা করেন। আবদাল হোসেন বলেন ২নং ওয়ার্ডের কিছু দুস্থ লোক আমার কাছে এসে জানতে চায় ত্রান নিতে কো ছবি তুলতে হয় কিনা কিংবা টাকা লাগে কিনা। আমি তাদের জানিয়ে দিই ত্রান নিতে কোন ছবি কিংবা টাকা লাগে না। এই কথা আমি বলেছি তা শুনে মেম্বার আবুজার আমাকে পরিষদের সামনে প্রকাশ্যে গত রবিবার আমাকে প্রকাশ্যে পরিষদের সামনে জুতাপেটা করেন। এ ঘটনার বিচারের দাবি জানিয়ে পরিষদে অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে ভুক্তভোগীরা টাকা ফেরত চেয়ে এবং ওই মেম্বারের বিচারের দাবিতে পরিষদের সামনে বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারী জিয়ানুর রহমান,জিল্লুর ইসলাম,আব্দুল কাদেরসহ অনেকেই জানান এই অভাবের সময় আমাদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়েছে ছবি তোলার কথা বলে। আমরা টাকা ফেরত চাই এবং মেম্বারের বিচার দাবি করি।এ ব্যপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন অসহায়দের কাছ থেকে টাকা আদায়ের কথা শুনেছি এবং জুতাপেটা করার অভিযোগ পেয়েছি। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের বিচারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ্য করেন।

রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে